শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য এবং ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের ছয়বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—আমীন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে এবং বিকাল ৫টায় আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।