রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক পদে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

২ মে শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে বলে তারা মনে করছেন। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের। তারা মনে করছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রভাগের নেতৃত্বে যারা ছিলেন, দলের দুঃসময়ে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নিয়মিত ছাত্র, উচ্চশিক্ষিত ও শিক্ষার্থী বান্ধব নেতা তাদের দিয়েই কমিটি হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো। আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নোয়াখালীর কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।