নাগরপুরে আগামী ২১মে অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। রোববার (২ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান রিটারিং কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এর কাছে বিভিন্ন পদে শিক্ষকরা এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী ও সদস্য সচিব মোহাম্মদ কোহিনুর মিয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কোহিনুর মিয়া জানান, মনোনয়ন পত্র জমা দিয়েছেন সভাপতি ২ জন, সহ-সভাপতি ৯ জন, সাধারণ সম্পাদক ৪ জন, যুগ্ন সাধারন সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১জন, সাংস্কৃতিক সম্পাদক ১ জন, মহিলা বিষয়ক সম্পাদিকা ১ জন, অর্থ সম্পাদক ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক ১ জন। আগামী ২১ মে শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য, শুক্রবার (১ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়।