রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরেরগাঁওয়ে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পিএফজি ডেমোসিলিটেটর গ্রুপ ঈশ্বরগঞ্জ উপজেলার শাখা’র ত্রৈমাসিক সভা রোববার (৩ মে) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই লক্ষ্যকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হোদার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

পিএফজির অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদার এর সঞ্চালনায় ও পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ‘দ্য হোপ প্রজেক্ট বাংলাদেশ’ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আক্তারুজ্জামান, পিএফজি সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সদস্য সচিব কামাল হোসেন সরকার, এলডিপি ময়মনসিংহ (উত্তর) জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন, সাংবাদিক ওবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সভার শুরুতে পিএফজির অ্যাম্বাসেডর আব্দুল হাদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিএফজির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রউফ আকন্দ নোমানী।

সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার সর্বত্র যুব সমাজের মাঝে মাদকের বিস্তার, অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রম সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সমাজে টেকসই শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সংঘাত ও মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে সাধারণ মানুষের মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।