রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি ও অস্বাস্থ্যকর ফুসকা প্রস্তুত, জরিমানা ৩৫ হাজার

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরির দায়ে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ মে) বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানকালে আদর্শ সুপার মার্কেটের দুটি মুদি দোকান-মক্কা-মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সহকারী পরিচালক হাসানুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি মুদি দোকান ও একটি ফুসকার ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।