শেরপুরের শ্রীবরদীতে ফারুক ( ৪০) নামে এক মানব পাঁচারকারি দলের সদস্যকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ রবিবার (৩ মে) সকালে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের শ্রীবরদী উপজেলার কর্নঝোড়া বিজিবি ক্যাম্পের জোয়ানরা উপজেলার বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে। ফারুক সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিকদল অভিযান চালিয়ে তাকে আটক করে। দুপুরে বিজিবি ফারুককে থানা পুলিশকে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক এসআই মো মোরশেদ আলম জানান, রবিবার বিকালে ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন ফারুক মিয়ার নামে মানব পাচারসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।