রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

“জবাবদিহির সংস্কৃতি, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা” প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬।

রোববার (৩ মে ) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে লামা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, কা লের ক ণ্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক অর্থনীতির প্রতিনিধি মো. সাহাব উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে। বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এ দিবসটি পালন করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।