রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ট্রাম্পকে দুই বিকল্পের প্রস্তাব দিল আইআরজিসি

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে মাত্র দুটি বিকল্প খোলা আছে একটি বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো, অথবা একটি অস্বস্তিকর সমঝোতায় পৌঁছানো।

বিবিসি ফার্সির তথ্য অনুযায়ী, আইআরজিসির এক সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে যে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সেখানে সরাসরি উল্লেখ করা হয়, ডোনাল্ড ট্রাম্পকে এখন একটি কঠিন সামরিক পদক্ষেপ’ অথবা অপছন্দনীয় চুক্তি এই দুইয়ের মধ্যে একটি বেছে নিতে হবে।

অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাব তিনি খতিয়ে দেখবেন। তবে প্রাথমিকভাবে তিনি এ প্রস্তাবকে সন্তোষজনক মনে করছেন না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নয় দফা প্রস্তাবের জবাবে তেহরান পাল্টা ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেখানে ইরান স্পষ্ট করে বলেছে ৩০ দিনের মধ্যে সমাধান না হলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির চেয়ে পুরো সংঘাতের অবসানই বেশি গুরুত্বপূর্ণ।

সার্বিকভাবে, দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বদলে শর্ত ও পাল্টা শর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সূত্র: বিবিসি বাংলা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।