সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জাবি প্রাক্তন শিক্ষার্থী সমিতির সভাপতি দৌলত আরা, সেক্রেটারি নেহার

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. দৌলত আরা খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫ তম ব্যাচের নেহার আহমেদ।

রবিবার (৩ মে) বিকেলে প্রকাশিত নির্বাচিত প্রার্থীদের তালিকা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সহসভাপতি পদে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম (২৪তম ব্যাচ)সহ একাধিক সদস্য। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম (১৪তম ব্যাচ), যুগ্ম সম্পাদক হিসেবে নারায়ণ চন্দ্র সরকার (১৪তম ব্যাচ) ও মোহাম্মদ মাহবুব আলম খান (২০তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল হক (২২তম ব্যাচ) এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শামীম আরা সুলতানা নিপু (১৬তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া শিক্ষা,গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তৌফিকুল ইসলাম খান (২৮তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী (৭ম ব্যাচ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. সামসুল আরেফিন রাজীব (৩০তম ব্যাচ) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. ইমামিন আলী (৩০তম ব্যাচ) দায়িত্ব পেয়েছেন। সদস্য পদে বিভিন্ন ব্যাচের একাধিক প্রাক্তন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের সিল ও স্বাক্ষরসহ প্রকাশিত তালিকায় জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া শেষে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।