সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

অবশেষে গ্রেপ্তার ১২ মামলার আসামি ‘ভাইস্তা বিল্লাল’

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর রোড এলাকা থেকে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি চলমান মামলার এক নম্বর আসামি এবং আদাবর ও মোহাম্মদপুর থানায় তার নামে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, বিল্লালের নেতৃত্বে আদাবর এলাকায় ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল, যারা ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।