বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার ধামরাই ও ধানমন্ডিতে পৃথক দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ধামরাইয়ের শৈলানস্থ ‘শৈলান প্রবীণ নিবাস’-এ একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)-এর পরিচালক ও বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. কাজী সাইফুদ্দীন বেননূর, শৈলান নিবাসের চেয়ারম্যান দিলরুবা কবির, ডা. ফায়জুল কবির খান, সাইনোভিয়া ফার্মা পিএলসি’র ভ্যাকসিন ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ ওসমান গনি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং, ভ্যাকসিন) তাসফিন মোস্তফা প্রমুখ।
‘সবার জন্য টিকাদান’ শীর্ষক এই আয়োজনগুলোর মূল লক্ষ্য ছিল রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরা এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠন করা।
উল্লেখ্য, শৈলান প্রবীণ নিবাসে আয়োজিত এই অনুষ্ঠানে ৫০ বছরের ঊর্ধ্বে বয়সীদের টিকার গুরুত্ব বিবেচনায় সাইনোভিয়া ফার্মা বিনামূল্যে ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করে। প্রবীণ নিবাসে প্রায় ৫২ জন বাসিন্দাকে ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হয়।
সালাউদ্দিন/সাএ