মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কেরালায় হিজাবি মুসলিম তরুণীর বিশাল জয়

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

কেরালার রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর প্রার্থী ফাতেমা তাহলিয়া। বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা আসনে তিনি সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে জয়ী হয়েছেন।

৩৪ বছর বয়সী ফাতেমা তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

কেরালার কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্বে ছিলেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পেশাগতভাবে তিনি একজন আইনজীবী। কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত আছেন।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে সাইবার হামলা ও অনলাইন হয়রানির অভিযোগ ওঠে। হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে নানা কটূক্তিও করা হয়। তবে সব বাধা অতিক্রম করে তিনি নির্বাচনী লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেরামব্রার মতো বামদের শক্ত ঘাঁটিতে এই ফলাফল কেরালার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেও তারা মনে করছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।