মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল আলীম এলাকায় বিএনপি’র পক্ষে জনমত গঠনের কাজ করছেন।

মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী ধারায় প্রতিষ্ঠা করতে চান আধুনিক সুবিধা সম্বলিত কুড়িগ্রাম পৌরসভা। কুড়িগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের পলাশবাড়ী কবিরাজ পাড়ার স্থায়ী বাসিন্দা মরহুম তছলিম উদ্দিন সাহেবের সর্ব কনিষ্ঠ সন্তান মোঃ আব্দুল আলীম কুড়িগ্রাম পৌরসভার সম্ভাব্য নির্বাচনে মেয়র পদে ভোটের লড়াই করবেন। ইতিমধ্যেই তাকে ঘিরে কুড়িগ্রাম পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় আলোচনার ঝড় উঠেছে। জাতীয়তাবাদী ধারার ক্লিন ইমেজের মেয়র প্রার্থী আব্দুল আলীম কে বিজয়ী করতে তার বিপুল সংখ্যক সমর্থকগোষ্ঠী মাঠে কাজ করছে ।

দোয়া চাইতে গিয়ে পৌরসভার প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক সারা পাচ্ছেন তিনি। প্রচার প্রচারনায় একাধিক মেয়র প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে আছেন কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম। ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলাম বলেন,আমরা এবার কুড়িগ্রাম পৌরসভায় আব্দুল আলীমের মতন একজন ক্লিন ইমেজের মেয়র দেখতে চাই। তিনি জনগণের জন্য কাজ করতে চান, তাই আমরা তাকেই এবার ভোট দিয়ে মেয়র বানাবো। মেয়র প্রার্থী মোঃ আব্দুল আলীম বলেন, আমি দুই যুগের বেশি সময় ধরে জাতীয়তাবাদী ধারার রাজনীতির সাথে যুক্ত আছি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে প্রথমে ছাত্র দলের সদস্য পরে যুব দলে আসি। এর পর পৌর বিএনপির সদস্য এবং ২০১৮ ইং সালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হই। ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি।

অনেক কয়েকবার আমাকে পুলিশ আটক করেছিল এবং আমি প্রথম শ্রেনির একজন ঠিকাদার হওয়ার পরেও আমার পাওয়া আমার ঠিকাদারি কাজ আমাকে করতে দেয়া হয়নি। দেশে জুলাই বিপ্লবের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি ২০২৫ ইং সালের কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচীব হয়েছি। এখন দেশে জাতীয়তাবাদী রাজনীতির উত্তানের মধ্য দিয়ে বিএনপি গনতান্ত্রিক প্রক্রিয়ায় এখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। আমি ভঙ্গুর কুড়িগ্রাম পৌরসভাকে শহীদ জিয়ার আদর্শে গড়তে চাই। জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে উন্নত রাস্তা, ড্রেন, ডাসবিন এবং জনগনের দোরগোড়ায় সেবা পৌছিয়ে দিয়ে কুড়িগ্রাম পৌরসভাকে মডেল পৌরসভায় পরিনত করতে চাই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।