মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বগুড়ার শেরপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৫ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান উপজেলার বিশালপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের কোরবান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাউদিয়া ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টসের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অবস্থান নেয় ডিএনসি’র টিম।

এসময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তাহিদুল আলম বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই চালানের সঙ্গে আর কারা জড়িত তা শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।