বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের: নিহত ৪

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কলকাতা শহরে শান্তি বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে কড়া বার্তা দিল পুলিশ। বুধবার (৬ মে) এক সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ সুপার অজয় নন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করলে পুলিশ কাউকে ছাড় দিবে না। বিশেষ করে বুলডোজার নিয়ে মিছিল বা তাণ্ডব চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন তিনি।

এদিকে বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ পদ্মশিবিরের। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের দলও বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের দুই সদস্যকে খুন করেছে।

পুলিশ সুপার জানান, শহরজুড়ে ৬৫ কম্পানি বাহিনী এবং ২৪০টি কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে।

যেকোনো সমস্যায় সাধারণ মানুষকে সরাসরি পুলিশে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি বলেন, ‘ভোটের পর অনেক ফোন আমরা পেয়েছি। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিতে তিনি অনুরোধ করেন।’ তিনি আরো জানান, লালবাজারে আধাসামরিক বাহিনীর সঙ্গে মিলে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

বিজয় মিছিল বা যেকোনো শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ‘বুলডোজার’ নিয়ে কোনো মিছিল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। অজয় নন্দা বলেন, ‘বুলডোজার নিয়ে মিছিল করলে শুধু আয়োজক নয়, মেশিনের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি বাজেয়াপ্ত করা হবে।

মঙ্গলবার (৫ মে) নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকান ভাঙা ও তাণ্ডব চালানোর যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার স্পষ্ট জানান, কর্তব্যে গাফিলতি থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শহরে অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের স্পেশাল ড্রাইভ বা বিশেষ অভিযান জারি রয়েছে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলেই কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বাঙ্কুরাসহ একাধিক জায়গায় দু’পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একাধিক জায়গায় তৃণমূলের কার্যালয় ভাঙচুর হয়েছে। সূত্র : এই সময়

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।