বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নাগরপুরে যৌথ অভিযান, অবৈধ বালু উত্তোলনে জরিমানা

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর যমুনা নদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।

অভিযানে অবৈধভাবে বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে দপ্তিয়র ইউনিয়নের জালাই এলাকার মো. বাদল হোসেন (পিতা- মো. মাইনউদ্দিন শেখকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

এছাড়া একই দিনে দপ্তিয়র এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভূগোলহাট এলাকার মো. আমির হোসেনের ছেলে লিটনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে উপজেলার ভাদ্রা বাজার এলাকায় সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।