শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কোদালের আঘাতে প্রাণ গেল স্ত্রীর, স্বামী আটক

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাহিনূর আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছে। সে উপজেলার তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে ও দুই পুত্র সন্তানের জননী।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করেছে পুলিশ। সে পূর্ব গচ্ছাবিল এলাকার মৃত নূর আলম শেখের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।

নিহতের স্বামী আবুল কালাম জানায়, সন্ধ্যায় তাদের দুজনার মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে দুজনের হাতে থাকা কোদালের আঘাতে মাহিনূরের মাথায় কোপ লাগে। এতে গুরুতর আহত হয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাহিনূর। একই কথা বলেন আবুল কালামের মা ও মাহিনূরের শাশুড়ি খাদিজা বেগম।

তবে নিহতের পিতা আবু তাহের দাবী করেন, তার মেয়ে মাহিনূরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই স্বামী মো. আবুল কালাম। এঘটনায় নিহতের শাশুড়ি খাজিদা বেগমও জড়িত বলে দাবী করেন তিনি।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।