বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা এমিরেটস নিউজ এজেন্সি (ওয়াম) জানিয়েছে, দুই নেতা সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানিয়েছেন। নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলের আরবি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বলা হয়, নেতানিয়াহু এসব হামলাকে “সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন” এবং “আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি” হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়ারেন্টভুক্ত ব্যক্তি তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পরও সংযুক্ত আরব আমিরাতের প্রতি তাদের “অটল সংহতি” এবং নিরাপত্তা রক্ষায় সব পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার হয়েছে।

সূত্র: আল জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।