বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী শুভেন্দুর পিএসকে গুলি করে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!


গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ভারতের নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস)। তার নাম চন্দ্রনাথ রথ।ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, বুধবার (৬ মে) মধ্যরাতে চন্দ্রনাথের বুকে অন্তত দুটি গুলি করা হয়। গাড়ির কাচ ভেদ করে গুলি তার বুকে লাগে।স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক লাইভে বলেন, চন্দ্রনাথের বুকের বামদিকে গুলি লাগে। তিনি স্পট ডেড। গাড়িতে আরেকজন ছিলেন। তার হাতে এবং পেটে গুলি লেগেছে।আহত ওই ব্যক্তিকে পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর। এ সময় গাড়িতে থাকা শুভেন্দু অধিকারীর পিএসের গাড়ির চালকও আহত হয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।