বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের সেরা ডিল নিয়ে এলো ভিভো

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ভিভো নিয়ে এসেছে এক বিশেষ ঈদ অফার- “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”। এই অফারটি ৬ মে থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ মে পর্যন্ত। অর্থাৎ, পুরো ২৩ দিন জুড়ে গ্রাহকরা এই ক্যাম্পেইনের সুবিধাগুলো উপভোগ করতে পারবে।

এছাড়াও নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনেই পাবে এক্সক্লুসিভ লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। যেখানে আছে দারুণ সব প্রিমিয়াম লাইফস্টাইল রিওয়ার্ড। ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন, ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা।

ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো- এই মডেলগুলো কিনলেই মিলবে লাকি ড্র-এর সুযোগ। লাকি ড্র-এর আওতায়, ওয়াই৩১ডি মডেলটি কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ডাব্লিউ ওয়ান এসই স্মার্টওয়াচ। সেই সাথে লাকি ড্র-তে অংশ নিয়ে আরও বড় কোনো পুরস্কার জিতে নেওয়ার বাড়তি সুযোগ তো থাকছেই।

শুধু উপহার নয়, কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট সুবিধা দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট ফ্রি। যা, উৎসবের সময় স্মুথ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়া মাইজিপি অ্যাপে থাকছে এক্সক্লুসিভ ডাটা অফার- ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট। নতুন ভিভো স্মার্টফোনে মাইজিপি অ্যাপে লগইন করলে এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার উপভোগ করা যাবে।

দেশব্যাপী অনুমোদিত ভিভোর আউটলেট থেকে নির্দিষ্ট সময়ের জন্য এই অফারগুলো পাওয়া যাবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।