বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে ভেঙে পড়া কাঠের সেতু মেরামত

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকা সংলগ্ন রবিউলের বাড়ির নিকট সাহাতি খালের ওপর ভেঙে পড়া ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি অবশেষে মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে সেতুটি প্রায়ই নিমজ্জিত থাকত। এতে কাঠের পাটাতন পচে গিয়ে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত তিন মাস ধরে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। পরে সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের পৃষ্ঠপোষকতায় সেতুটি মেরামত করা হয়েছে। এতে আপাতত এলাকাবাসীর চলাচলের সমস্যা কিছুটা লাঘব হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জহুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের যাতায়াতে ভোগান্তি ছিল। এখন সেতুটি মেরামত হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। তবে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ জরুরি।

ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে সেতুটির পাটাতন পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত স্থায়ী সমাধান হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, এ স্থানে একটি টেকসই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি আমি শুনেছি। দ্রুত সময়ের মধ্যে সাহাতি খালের ওপর একটি টেকসই পাকা সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে মানুষ স্থায়ীভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।