বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ‘ফুডি’।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্টনারশিপ চূড়ান্ত হয়, যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে ফুডির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসিসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দেশে অন্যতম অনুপ্রেরণামূলক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার আবেগ, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসা ফুডির একটি গর্বিত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিজস্ব পরিচয়ের সঙ্গে সরাসরি মিলে যায়। এই সামঞ্জস্যই তাকে ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আদর্শ করে তুলেছে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা দেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

এই অংশীদারত্ব প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, “আমি ফুডির সঙ্গে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আনন্দিত।”

ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, “হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে। আমরা তাকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং এই পার্টনারশিপ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করবে বলে আশা করি।”



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।