বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আরেক দফা নতুন করে বাড়ল স্বর্ণের দাম

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে দুর্বল ডলার ও তেলের দাম কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির চাহিদা আরও বেড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৩৫ দশমিক ৩২ ডলারে। এটি ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থান। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৪ হাজার ৭৪৫ দশমিক ৯০ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনায় তেলের দাম কমেছে, ফলে মূল্যস্ফীতি ও সুদহার বাড়ার আশঙ্কাও কিছুটা কমেছে। এতে বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দরপতনও স্বর্ণের বাজারকে সহায়তা করেছে। কারণ ডলার দুর্বল হলে অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়।

সূত্র: রয়টার্সের।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।