বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের মাধ্যমে এই কর্মসূচীর শুরু করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুচ চৌধুরী।

বরুমচড়া ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ এরফান সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান চৌধুরী, মৎস্যজীবী জেলে সমিতির অর্থ সম্পাদক আহামদ নুর, ইউপি সদস্যদের মাঝে শহীদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ খোকন আলী, মোহাম্মদ শাহ রায়হান, মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা মুহাম্মদ আবুল কাসেম সাওদাগর, মুসলিম উদ্দীন চৌধুরী, আবদু শুক্কুর, যুবদল নেতা মোহাম্মদ ইছহাক, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মামুন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ মুনছুর, কৃষ্ণ জলদাশ, শুভোধন জলদাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচীর আওতায় উপজেলার ২১২জন ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের চাল বিতরণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।