শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বামী ঋণের টাকা পরিশোধ না করায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামী ঋণের টাকা পরিশোধ না করায় দুই সন্তানের জননী আমেনা খাতুন (৩৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার পাখিমারা গ্রামের নাসির উদ্দিনের পুত্র শিপন মিয়ার সাথে সিরাজগঞ্জ এনায়েতপুর এলাকার জেল হাসানের কন্যা আমেনা খাতুনের বিয়ে হয়। ২০২১ সালে পরিবারের অভাব মেটাতে শিপন মিয়া বিভিন্ন সমিতি থেকে মোটা অঙ্কের অর্থ ঋণ করে সৌদিআরব যান। দীর্ঘ সময়ে শিপন মিয়া বাড়ীতে ঋণের টাকা পরিশোধ না করে ক্যাসিনোতে জুয়া খেলেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। সমিতির কর্মকর্তারা বারবার ঋণের কিস্তির জন্য তাগাদা দিলে স্ত্রী আমেনা খাতুন বিষয়টি স্বামীকে বললেই মোবাইলে প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো বলে তার বোন রেহানা জানান। শুক্রবার রাতে বড় কন্যা ৫ম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া আক্তারকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে সাফিয়া আক্তার পাশের রুমে মায়ের ঝুলন্তদেহ দেখে চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে তারা লাশ নামিয়ে সুরতহাল করেন। তাদের পুত্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বায়জিদ (শাকিল) রাতে তার দাদির কাছে ছিল বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, সংবাদ পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের আইসিসহ পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। লাশের সুরতহাল করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।