শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান উন্নয়নে মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল্লাহ কলম উপস্থিত মা সমাবেশে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সন্তান ভালো হবে নাকি খারাপ সেটা মায়ের উপর নির্ভর করে। সন্তান স্কুল থেকে সময়মতো বাড়ীতে ফিরছে না কি না, কার সাথে মিশছে। কত সময় মোবাইল ব্যবহার করছে, সেটা ভালো কাজে না খারাপ কাজে সেটির তদারকি এবং সন্তানকে নিয়ে স্বপ্ন বুনার আহ্বান জানান।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।