শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বন্দোবস্ত নেয়া সম্পত্তি জোর পূর্বক দখলের পাঁয়তারা: থানায় অভিযোগ

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের পার রামনাথপুর মৌজার খাস খতিয়ান- ১ বিআরএস- ৬৪৯ নং দাগে ৫৫ টি পরিবার বিগত ১৯৯৮ সাল থেকে এক সোনা বন্দোবস্ত নিয়ে বসবাস করে আসছে।

এদিকে ২০১২/১৩ সাল থেকে তারা ৯৯ বছর মেয়াদি সরকারি বন্দোবস্ত প্রাপ্ত হন। আর সরকারের নিকট থেকে নেয়া উক্ত সম্পত্তি হতে কিছু সম্পত্তি পার্শ্ববর্তী দরগামহল গ্রামের শেখ আরশাফ আলী দিং কর্তৃক জোর পূর্বক দখল করার পাঁয়তারা করছে এমনটাই অভিযোগ এখানকার বাসিন্দাদের।
তারা জানান, বিবাদীগন একাধিক ভাবে আমাদের উক্ত সম্পত্তি হতে কিছু সম্পত্তি জোর দখলের চেষ্টা প্রায়ই করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ই মে) সকালে বিবাদীগন বহিরাগত লোকজনসহ প্রায় ৫০/৬০ জন লোক নিয়ে আমাদের জমিতে একটি ঘর বাঁধার চেষ্টা করে। এ সময় আমরা তাদের বাধা দিলে আমাদের কয়েকজনকে তারা মারপিটো করে। অবশেষে উপায়ান্তর না পেয়ে পুলিশকে খবর দেই। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়ে উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে হরিঢালি পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে। এরপর বাদি পক্ষ ফাঁড়িতে যায় এবং কাগজ পত্র নিয়ে বসার জন্য ২ থেকে ৩ দিনের সময় চান।
অপরদিকে বিবাদীগন উক্ত জায়গায় স্থাপনা নির্মাণের কাজ চলমান রেখেছে বলেও দাবি করছেন অত্র মৌজার বাসিন্দারা।
অন্যদিকে উক্ত সম্পত্তি বিবাদীগন কর্তৃক বাদীগনকে যাতে বেদখল না করাতে পারে তার জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ ৪র্থ আদালত খুলনায় নিষেধাজ্ঞা চেয়ে বাদি পক্ষদের পক্ষে একটি আবেদন করেছেন রামনাথপুর গ্রামের আজগর মোড়লের ছেলে মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়াও গত ১লা মে পার্শ্ববর্তী দরগামহল গ্রামের মৃত শেখ আরিফ হোসেনের ছেলে শেখ আরশাফ আলী, মৃত রাজ্জাক ননীর ছেলে শেখ আব্দুর রহিম ও শেখ আব্দুর কাদের, মৃত আবু বক্করের ছেলে শেখ আব্দুল মজিদ ও আবু সাইদ, মৃত রবিউল ইসলামের ছেলে শিমুল হোসেন, শেখ আব্দুর রহিমের ছেলে রাজন এছাড়াও একই গ্রামের মোশাররফ চৌধুরী ও মোক্তাদির চৌধুরী গংদের বিরুদ্ধে সরকারের নিকট থেকে বন্দোবস্ত পাওয়া আব্দুল হামিদ সরদারের ১ একর জমি জোর পূর্বক দখলের চেষ্টা সহ দখলীয় মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে ধানখেত নষ্ট ও জোর পূর্বক মাছ ধরে নিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে মর্মে থানায় একটি লিখিত অভিযোগ করেন বন্দোবস্ত প্রাপ জমির মালিক মোঃ হামিদ সরদার।
এছাড়াও উক্ত মৌজার বাসিন্দা আজিবার সরদারেরো ১ একর জমি জোর দখলের পাঁয়তারা চালাচ্ছে বিবাদীগন এমনটাই অভিযোগ আজিবারের পরিবারের।

এ বিষয়ে প্রতিপক্ষ শেখ আরশাফ আলী মুঠোফোনে জানান, আমরা আমাদের পৈতৃক সম্পত্তিতে আছি‌। আর সেখানেই আমরা ঘর বাধছি। আমরা তাদের বন্দোবস্ত জায়গায় কেন ঘর বাধবো? আমাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে সেই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা হরিঢালী পুলিশ ফাঁড়ির এসআই নুর আলম জানান, নালিশি জায়গায় ঘর বাঁধার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এবং উভয়পক্ষকে কাগজ পত্র নিয়ে ফাঁড়িতে আসার জন্য বলা হলে বাদি পক্ষ ২/৩ তিনদিন সময় চেয়েছেন। তবে কাগজ পত্র দেখা না অবদি সেখানে ঘর তৈরির জন্য বিবাদী পক্ষকে নিষেধ করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।