ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী কামাক্ষ্যা মাতার বাৎসরিক বড় পূজা বৈশাখ মাসের শেষ শনিবার শান্তিপূর্ণ ভাবে আনন্দঘন পরিবেশে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী চলে সনাতন ধর্মালম্বী ব্যক্তিদের এই মিলন মেলা। পূজাকে কেন্দ্র করে দিনব্যাপী বসে মেলা, মায়ের আর্চনা ও ভক্তি শেষে মেলা থেকে কেনাকাটার ধুম লেগে যায়।
পূজায় শ্রী শ্রী কামাক্ষ্যা মাতার মন্দির কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল,পৌর বিএনপির
আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ,সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি,হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার,হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার,সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন ধর সহ কামাক্ষ্যা মাতার মন্দির কমিটির নৃতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাতন যুব সংঘের সাবেক সভাপতি সঞ্জয় সরকার। এ ছাড়াও সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত সনাতন ধর্মালম্বী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফল ভাবে সম্পর্ণ্য করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে থাকেন পুলিশ প্রশাসন ও কমিটির নৃতৃবৃন্দ।
কুশল/সাএ