শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী ও তার বাহিনীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাটের নড়াইল ইউনিয়নে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকালে নড়াইল ইউনিয়নের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও তার বাহিনী এলাকায় মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, কিছু দিন আগে রফিকুল ইসলামকে মাদকসহ আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। আটকের পর জামিনে এসে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত রফিকুল ইসলাম ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, মইজদ্দীন হাজী, আলমাছ ডাক্তার, আল মামুন, হারেস উদ্দিন, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার।

মানববন্ধন শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।