শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের দায়ে যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের পথরোধ করে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে মোঃ রানা (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী পৌর শহরের চর লক্ষীপুর ৭ নম্বর ওয়ার্ডের মোঃ আশরাফ গাজীর ছেলে।

শনিবার (৯ মে) রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রাইভার কনস্টেবল মোঃ বকুল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াকান্দি থানা থেকে একটি মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অভিযুক্ত রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা কনস্টেবলকে গালিগালাজ করেন।

পরে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত রানা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন।

এসময় তিনি গাড়ির গেট খুলে কনস্টেবল বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় অভিযুক্ত রানাকে আটক করা হয়।

আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোঃ বকুল চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের ৩৪১, ৩৩২ ও ৩৫৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রানাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।