শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে সাফিয়া সুলতানা নেতৃত্বাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার (৯ মে) সকালে ঝালকাঠি বড় বাজারের কাঁচা সবজি ও মাছ বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের দরদাম যাচাই-বাছাই করা হয় এবং ব্যবসায়ীদের বাজার আইন অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, “নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর মাধ্যমে ক্রেতাদের সবজি ও মাছ বাজারে ভোগান্তি কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।