রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মমতার তৃণমূল কংগ্রেস নেতৃত্বে ব্যাপক রদবদল

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে। মূলত বিধানসভায় নিজেদের পরিষদীয় দলকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই পরিবর্তন আনা হয়েছে।

দলীয় সূত্রের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় থেকে আগামী দিনে আরও সংগঠিত ও আক্রমণাত্মকভাবে আন্দোলন ও রাজনৈতিক লড়াই চালানোর লক্ষ্যেই নতুন টিম গঠন করা হয়েছে। এ কারণে অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।

১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেসের সাবেক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া বিরোধী ডেপুটি লিডার হিসেবে দায়িত্বে থাকবেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, বিধানসভার চিফ হুইপ বা মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন ফিরহাদ হাকিম।

এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে দার্জিলিং এর বিজনবাড়িতে, পাল বাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন।

গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপি। অন্যদিকে, মাত্র ৮০টি আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে হয়েছে তৃণমূলকে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।