ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।
গ্রেসে সবজিসহ ফসল চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।