রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পুতিনের নতুন প্রস্তাব

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মস্কো ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন বলে জানিয়েছে আল জাজিরা। পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং সেই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে তারা প্রস্তুত।

তিনি আরও জানান, অতীতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় সংশ্লিষ্ট সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরানোর বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করে দাবি তোলে যে এই উপাদান কেবল মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করা উচিত। এর পর ইরানও তার অবস্থান কঠোর করে নেয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখবে এবং এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

পুতিনের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।