সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরী ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (১১ মে) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যানএশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছেন।

শিল্প পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দিলে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এর দেখাদেখি বেশকয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সোমবার সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে চিকিৎসার জন্য তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা: মোঃ মামুনুর রহমান বলেন, শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকরা এটিকে মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছে। সবাই আশঙ্কা মুক্ত আছেন। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের মতো ভর্তি হওয়ার খবর পেয়েছি। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।