সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল আখ্যায়িত করা প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে জড়িতদের বিরুদ্ধে দৃস্টান্ত মৃলক শাস্তির জন্য লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ ই মে (সোমবার) সকাল ১০ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরীর প্লাজার সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম ও লোহাগাড়া মডেল ফারিয়া নামক সংগঠন দুইটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি নজরুল ইসলাম। লোহাগাড়া মডেল ফারিয়ার আহবায়ক, আনসার আলী সদস্য সচিব নুর মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ।

মানববন্ধন বক্তারা বলেন, অধিকার আদায়ে আমরা সবাই একসাথে কাজ করব, বাংলাদেশের বিভিন্ন ঔষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশার মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশ। সরকারের প্রতি দাবি জানাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক ঔষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে দলাল বলে আখ্যায়িত করা প্রশাসন কর্তৃক হেনস্থা কারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী ১ মাস পর আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম ও লোহাগাড়া মডেল ফারিয়ার সকল সদস্য ও বিভিন্ন কোম্পানিতে কর্মরত ৩০০ অধিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে লোহাগাড়া জেনারেল হাসপাতালের সামনে শেষ হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।