সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাইদ হাসানের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, অফিসার ইনচার্জ কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুদ্দিন, চর শৌলমারী ইউনিয়ন কাজি আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গ্রামের পিছিয়ে পড়া নারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ব্র্যাক ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের এই প্রোগ্রামটি ২০১৩ সাল থেকে দেশের দুর্গম এলাকার মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ভৌগোলিক, সামাজিক এবং জলবায়ুর কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার মধ্যে বসবাসরত জনগোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ সেবাসমূহ, উদ্ভাবনী, কার্যকর ও সাশ্রয়ী পদ্ধতিতে পৌঁছে দেওয়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।