বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বিজয়ের অগ্নিপরীক্ষা আজ, আস্থা ভোটে কি হেরে যাবেন?

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

থালাপতি বিজয়

থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে আজ এক চূড়ান্ত নাটকীয় মুহূর্তের সূচনা হতে যাচ্ছে। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হচ্ছে। 

মাত্র দুই বছরের পুরনো একটি রাজনৈতিক দলের জন্য আজকের এই দিনটি যেমন রোমাঞ্চকর, তেমনি এক কঠিন অগ্নিপরীক্ষাও বটে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সংখ্যার বিচারে বিজয় আজ বৈতরণী পার হয়ে যেতে পারেন, তবে জয়ের ব্যবধান হতে পারে অত্যন্ত সামান্য। খবর এনডিটিভির। 

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার হলো ১১৮। বর্তমানে বিজয়ের দলের হাতে রয়েছে ১০৭ জন বিধায়ক, কারণ তিনি নিজে দুটি আসনের একটি থেকে পদত্যাগ করেছেন। 

বিজয়ের জোটসঙ্গী কংগ্রেসের রয়েছে ৫ জন বিধায়ক এবং সিপিআই, সিপিএম, আইইউএমএল ও ভিসিকের মতো ডিএমকে জোটের শরিকরা বাইরে থেকে সমর্থন দিচ্ছে, যাদের মোট বিধায়ক সংখ্যা ৮। সব মিলিয়ে বিজয়ের পক্ষে ১২০ জন বিধায়কের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবে একটি আসন নিয়ে এখনও আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। শ্রীনিবাস সেতুপাথি নামের এক বিধায়কের ভোটদান নিয়ে উচ্চ আদালতের রায় বিজয়ের পক্ষে না গেলে তার মোট সমর্থন একজনের ভোটে কমে যাবে। যদিও তাতে সরকার টিকে থাকার পথে বড় কোনো বাধা আসার কথা নয়।

এই আস্থা ভোটের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে এআইএডিএমকের ৩০ জন বিদ্রোহী বিধায়কের অবস্থান। যদিও তারা সরাসরি বিজয়ের পক্ষে ভোট দিতে পারবেন না, তবে তারা ভোটদান থেকে বিরত থাকলে বিজয়ের জয়ের পথ আরও সুগম হবে। এই বিদ্রোহের মূল লক্ষ্য হলো বর্তমান নেতা ই পালানিস্বামীর হাত থেকে দলের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া। বিদ্রোহীরা দাবি করছেন, পালানিস্বামী চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকের সঙ্গে আঁতাত করে দলের আদর্শের অবমাননা করেছেন। সব মিলিয়ে আজকের এই ফ্লোর টেস্ট কেবল বিজয়ের সরকারের স্থায়িত্বই নয়, বরং তামিলনাড়ুর কয়েক দশকের পুরোনো দ্রাবিড় রাজনীতির ভবিষ্যৎও নির্ধারণ করে দেবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।