বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের সংকট ও কৃষিজমির ক্ষতি নিরসনে নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে সুবলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের ঋষিবাড়ি থেকে প্রধান সড়ক অভিমুখী খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জনগণের দৈনন্দিন সমস্যার বাস্তব সমাধানেই এ ধরনের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষি নির্ভর অর্থনীতিকে টেকসই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বছরের পর বছর খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতো। অনেক এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়তেন কৃষক ও সাধারণ মানুষ। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ লাখ ১৬ হাজার ৮৭২ টাকা ব্যয়ে ৫৮০ মিটার খাল পুনঃখননের এ প্রকল্পকে স্থানীয়রা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।

এসময় নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রং, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিলন চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটি দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখননের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান মিলবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।