বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা পৌরসভা কর্তৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেন্ডার একশন প্ল্যান (GAP) বৃত্তি প্রদান স্বরুপ দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে পৌরসভা অফিস কক্ষে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। “শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার একশন প্ল্যানের মাধ্যমে পৌরসভা চেষ্টা করছে যেন অর্থকষ্টে কোন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়। এই বৃত্তি শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
তিনি আরো বলেন, পৌরসভার এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। অভিভাবকবৃন্দ এই আর্থিক সহায়তার জন্য পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেন্ডার একশন প্ল্যানের (GAP) সঠিক বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছা পৌরসভা একটি শিক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আহসান আরা বিনতে আহম্মেদ, পৌর সচিব লালু সরদার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।