বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝড় ও ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়।

নিহত ব্যক্তিদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জেলা প্রশাসন ও সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রয়াগরাজ অঞ্চলে ১৬ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, বদাউঁয়ে ৫ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জন মারা গেছেন।

তবে পুরো রাজ্যে হতাহতের সমন্বিত কোনো সরকারি হিসাব এখনো প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই শেষে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে হবে।

মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে ক্ষয়ক্ষতির জরিপ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জরিপ শেষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।