বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় পশুর নদীতে ট্রলার থেকে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ; উদ্ধারে যৌথ অভিযান

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোংলার পশুর নদীতে ট্রলার থেকে পড়ে হোসেন মোড়ল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার ইউনুচ মোড়লের ছেলে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সকালে চালনা থেকে মাছ বোঝাই ট্রলারে করে বিক্রির উদ্দেশ্যে মোংলা বাজারের দিকে রওনা হন হোসেন মোড়ল। এ সময় তার সঙ্গে স্ত্রী ও ৬ বছর বয়সী সন্তানও ছিলেন। সকাল আনুমানিক ৬টার দিকে ট্রলারটি মোংলা বাজার ঘাটে পৌঁছে নোঙরের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রলারের পেছনের দিকে গেলে অসাবধানতাবশত পা পিছলে তিনি পশুর নদীতে পড়ে যান।

স্বামীকে নদীতে পড়ে তলিয়ে যেতে দেখে হোসেনের স্ত্রী চিৎকার শুরু করলে ট্রলারের মাঝি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে প্রবল জোয়ার ও তীব্র স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই হোসেন নদীর গভীরে তলিয়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোংলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও স্থানীয় অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার তৎপরতায় যোগ দেয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের মোট চারটি ইউনিট সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালালেও দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, পশুর নদীর ওই এলাকায় পানির গভীরতা বেশি এবং স্রোত অত্যন্ত তীব্র হওয়ায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এরপরও কোস্টগার্ড, নৌবাহিনী ও স্থানীয় ডুবুরি দল সমন্বিতভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, চোখের সামনে স্বামীকে নদীতে তলিয়ে যেতে দেখে মোংলা বাজার ঘাটে কান্নায় ভেঙে পড়েছেন হোসেন মোড়লের স্ত্রী ও স্বজনরা। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।