শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

“ টাকা লাগলে টাকা নিতি তাও বন্ধুদের দাওয়াত দিতি” আমাদের বন্ধু শাকিল শেখ তার বিয়েতে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ বন্ধুরা।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করে এসএসসি ব্যাচ-১৫ বন্ধুরা।

এসময় তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে দাড়িয়ে যান। তারা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও শাকিলের বাসর ঘর, মানি না মানবো না শাকিলের গোপন বিয়ে সহ বিভিন্ন শ্লোগান দেয়। বন্ধু আশিক বলেন, দীর্ঘদিন ধরে বিয়েতে বন্ধুদের দাওয়াতের আশ^াস দিয়ে আসলেও শাকিল শেখ তার বিয়েতে দাওয়ায় না দেওয়ায় বিক্ষুদ্ধ বন্ধুরা মিলে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করি। তারই প্রেক্ষিতে আজকের বিক্ষোভ মিছিল। বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই এক হয়ে বন্ধুরা মিলে প্রতিবাদ জানিয়েছি।

বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সবার খুবই সখ্যতা আছে। সবার সাথে সবার যোগাযোগ অত্যন্ত নিবির। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ। তবে দাওয়াত না দিলেও নব দম্পত্তির সুখ কামনায় দোয়া করেছে এই বন্ধু মহল।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।