শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে পদ্মা নদীতে ভেসে আসা পলিব্যাগে অজ্ঞাত ব্যক্তির হাত-পা

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জোয়ারে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে আটকে থাকা সাদা রঙের পলিব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় ভাবে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগটি খুলে দেখতে পায়, সেখানে অজ্ঞাত ব্যক্তির দুটি হাত কনুই পর্যন্ত এবং দুটি পা হাঁটু পর্যন্ত রয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ফরিদপুর টিমকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।