শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী দুর্গাপুর উপজেলায় নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি ৪ বছর বয়সী শিশু হুমায়রা জান্নাত।

তাকে উদ্ধারের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎​আজ শনিবার (১৬ মে) সকাল ৮ টার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে নিখোঁজ শিশুটির পরিবার থেকে।

‎​নিখোঁজ শিশু হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেনের মেয়ে । গতকাল শুক্রবার বিকেল ৫ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল।

‎​শিশুটির দাদা ইসমাইল হোসেন জানান, প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো আমার নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে যে কোনো ভাবে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

‎তিনি আরও জানান, নিখোঁজের সময় হুমায়রার পরনে কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল। তার সঙ্গে খেলতে থাকা শিশুরাও কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।

‎​দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির পাশে পুকুর, বাগান ও জঙ্গলে তল্লাশি চালানো হয়েছে। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। ​এছাড়াও, অপহরণ হয়েছে কি না এটা এখনো স্পষ্ট নয়। কারন নিখোঁজের এক দিন অতিবাহিত হলেও কেউ এখনো টাকাপয়সা দাবি করেনি। আমরা স্থানীয় লোকজন, প্রতিবেশী ও শিশুটির খেলার সহপাঠীদের সঙ্গে কথা বলেছি। আমরা শিশুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।