শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরের জামাল খানের ভাসায় আসার পথে ভাটিয়ারী এলাকায় একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে তারিন আক্তার (২৮) নামে সরকারী এক কর্মজীবী ও তাঁর দু’বছরের শিশু কন্যা ইয়াসার ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।

ঐ সময় তারিন আক্তারের স্বামী জাকারিয়া হোসেন নয়ন মোটর সাইকেল চালিয়ে পরিবার নিয়ে বাসায় ফিরছিলেন। শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে। জাকারিয়া হোসেন নয়ন হাটহাজারী উপজেলায় সরকারী চাকুরী করেন।

সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে স্ত্রী তারিন আক্তার – কন্যা শিশু ইয়াসা কে নিয়ে ফিরছিলেন শহরে। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে কাবার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়। এই ঘটনা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি জাকারিয়া হোসেন নয়নের।
জাকারিয়া হোসেন নয়ন হাটহাজারী উপজেলার এলজিআরডি অফিসে , স্ত্রী তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
রাতে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং মামলার প্রস্তুতি চলছে।

The post ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু appeared first on Dhaka Protidin.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।