শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ১০ বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার সীমান্ত এলাকার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বাদী হয়ে হস্তান্তরকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

বিজিবি’র মামলা সূত্রে জানা যায়, হস্তান্তরকৃতরা সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন— মোঃ সোবান আলী (২৩), মোঃ আব্দুল মারুফ রহমান (২০), মোঃ আজিজুল ইসলাম (২১), মোঃ আব্দুল আলিম (২৭), মোঃ আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মোঃ আনিকুল ইসলাম (২৫), মোঃ তাজেল আলী (২৫), মোঃ মেসবাহুল (২১) এবং মোঃ আব্দুল হাকিম (৪৯)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন-জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তাঁরা কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই অজ্ঞাত দালালের সহায়তায় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতের ‘কিল্লাপাড়া’ গ্রাম এলাকা থেকে ভারতের ২২ বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। পরবর্তীতে বিএসএফ আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় মাধ্যম ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন যে তাঁরা বাংলাদেশের নাগরিক। এরই প্রেক্ষিতে শনিবার বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটের সময় সীমান্ত পিলার নম্বর ১১১৬ সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ভারতের ২২ বিএসএফ-এর কিল্লাপাড়া কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিকভাবে আটক ১০ বাংলাদেশি নাগরিককে ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ হাতিপাগার কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর প্রক্রিয়া শেষে হাতিপাগার কোম্পানির সুবেদার মোঃ ফুল মিয়া সরকার বাদী হয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন।

এদিকে, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।