Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার একসঙ্গে সাইফুল বারী ও শারমীন

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো গীতিকবি সাইফুল বারীর গানে কণ্ঠ দিলেন আড়ং ডেইরি চ্যানেল আই ‘বাংলার গানের চ্যাম্পিয়ন শারমীন আক্তার। ঈদ উপলক্ষে ‘মন মজাইয়া তোমার প্রেমে’ শিরোনামের ফোক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির সুর করেছেন আহমেদ সজীব এবং সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। সংশ্লিষ্টরা জানান, লোকজ প্রেমের আবহ ও দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে গানটিকে সাজানো হয়েছে খাঁটি ফোক আঙ্গিকে।

গানটি প্রকাশ পাবে গীতিকবি রবিউল ইসলাম রবির প্রতিষ্ঠান আরআইআর মিউজিক থেকে আসন্ন ঈদে।

প্রথমবার সাইফুল বারীর গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শারমীন আক্তার বলেন, সাইফুল বারী ভাইয়ের লেখায় আলাদা একটা মাটির টান আছে। ‘মন মজাইয়া তোমার প্রেমে’ গানের কথাগুলো খুব সহজ অথচ গভীর। রেকর্ডিংয়ের সময় দারুণ অনুভূতি কাজ করেছে। আশা করছি, ঈদে গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গীতিকবি সাইফুল বারী জানান, শারমীন আপার কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে। ঈদের আনন্দে এই ফোক গানটি বিশেষ আবহ তৈরি করবে বলে বিশ্বাস।

আরএস-রাসেল

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।