বাংলাদেশের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি ও ভাষাভিত্তিক চলচ্চিত্রচর্চাকে সামনে রেখে জহির রায়হান চলচ্চিত্র সংসদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা (Return)’ও মারমা ভাষায় “জ্ঞানের আলো” এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
১৬ মে (২০২৬) শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় । জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সম্পাদক আজমীর তারেক চৌধুরীর সঞ্চালনায় এবং চলচ্চিত্র প্রযোজক ডা: মংউষাথোয়াই এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু। এসময় আরো বক্তব্য রাখেন প্রখ্যাত শিল্পী সুমন চক্রবর্তী কমলা ভট্টাচার্য, রুস্তম আলী খোকন
প্রমুখ । চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ড. মং উষা থোয়াই এবং পরিচালনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ।
এতে নায়ক ও নায়িকা সহ যারা হিসেবে অভিনয় করেছেন, তারা সবাই ত্রিপুরা জনগোষ্ঠীর ।
পরে চলচ্চিত্রের প্রযোজক ড. মং উষা থোয়াই ও পরিচালক প্রদীপ ঘোষ নির্মাণ-অভিজ্ঞতা ও চলচ্চিত্রের ভাবনা নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জীবনের আবেগ, সংগ্রাম, স্মৃতি ও আত্মপরিচয়ের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ দলিল। জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সম্পাদক আজমীর তারেক চৌধুরী জানান, ‘ফিরে আসা’ শুধু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নয়; এটি পার্বত্য জনপদের মানুষের ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের শিল্পিত দলিল। এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।”
এ সময় ডা: মং উষাথোয়াই বলেন,আমার প্রযোজনায় প্রতিটি চলচ্চিত্র বাংলাদেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা, স্মৃতি ও জীবন-অভিজ্ঞতা আমাদের সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেন, এটি আমার দ্বিতীয় মারমা ভাষায় প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য জ্ঞানের আলো,আমাদের দেশে যে সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানাতেই আমাদের এই কর্ম প্রয়াস। এসময় চলচ্চিত্রপ্রেমী, গবেষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ডা: মং উষা থোয়াইকে Award for Best Producer & Legend of CHT প্রদান করা হয়।