সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।
পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি রাফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন,দাতঁভাঙ্গা ইউনিয়ন ভুমি কর্মকর্তা শাহাদত,যাদুরচর ইউনিয়ন ভুমি কর্মকর্তা রুহুল্লা সহ প্রমুখ।
কুশল/সাএ